আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষ নিহত ১৪০০ : জাতিসঙ্ঘ

ইউক্রেন যুদ্ধে বেসামরিক মানুষ নিহত ১৪০০ : জাতিসঙ্ঘ

ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত বেসামরিক মানুষ হতাহতের সংখ্যা প্রায় ৩৫০০ বলে জানিয়েছে জাতিসঙ্ঘ মানবাধিকার সংস্থা। এর মধ্যে রাশিয়ার হামলায় ১৪০০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৪০০ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ২০০০ জনের বেশি আহত হয়েছেন। সব মিলিয়ে এখন হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৫ জনে। খবর বিবিসি’র।

তবে হতাহতের আসল সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলেও আশঙ্কা করেছে জাতিসঙ্ঘ। তাদের মতে, সব থেকে বেশি হতাহতের তথ্য পাওয়া গেছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে। সেখানে দনেৎস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ হয়েছে ভয়াবহ ধরনের।

রুশপন্থী বিদ্রোহীরা সেখানে ইউক্রেনের বাহিনীর সাথে লড়ছে। রুশ ভাড়াটে সেনাদেরও এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমাদের ধারণা, রাশিয়া এখন শুধু এই ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাবে। সমগ্র ইউক্রেনের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা আপাতত বাদ দিয়েছে তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত