আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মিসরের বিখ্যাত কারীর ইমামতিতে আয়া সোফিয়ায় ৮৮ বছর পর ‘শবে কদর’

মিসরের বিখ্যাত কারীর ইমামতিতে আয়া সোফিয়ায় ৮৮ বছর পর ‘শবে কদর’

দীর্ঘ ৮৮ বছর পর তুরস্কের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে পবিত্র শবে কদর উদযাপিত হয়েছে। এ বছর শবে কদরে সেখানে ইমামতি করেছেন মিসরের বিখ্যাত কারী শায়খ ড. আহমাদ নেইনা।

স্থানীয় সময় বুধবার তুরস্কে ‘শবে কদর’ উদযাপিত হয়। পবিত্র এ রাতে আয়া সোফিয়ায় নফল ইবাদতে অংশ নিতে হাজার হাজার মুসুল্লি উপস্থিত হন।

এ বিষয়ে শায়খ ড. আহমাদ নেইনার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখা হয়, ‘গির্জা থেকে মসজিদে রূপান্তরিত ইস্তাম্বুলের পবিত্র আয়া সোফিয়া মসজিদে প্রথম বারের মতো শায়খ ড. আহমাদ নেইনা। বুধবার ইশার নামাজের পর তিনি সেখানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। তার এ তেলাওয়াত অনুষ্ঠান অন্তত ৪০টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।’

শায়খ ড. আহমাদ নেইনাকে ‘মুক্বরিউর রুআসা’ বা রাজাদের কারী আখ্যায়িত করা হয়। মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরকে তিনি শৈশবে কুরআন তেলাওয়াত শুনিয়েছেন। তাছাড়া সাবেক প্রেসিডেন্ট আনওয়ার সাদাত ও হুসনি মোবারকের সামনেও নানা উপলক্ষে একাধিক বার তেলাওয়াত করেছেন তিনি।

বুধবার আয়া সোফিয়ার পাশাপাশি তুরস্কের অন্যান্য মসজিদেও শবে কদর উপলক্ষে নানা ধর্মীয় আয়োজন ছিল। যেমন : কুরআন খতম, দোয়া মাহফিল, হামদ-নাত ও ওয়াজ মাহফিল।

উল্লেখ্য যে, ২০২০ সালের ২৪ জুলাইয়ে আয়া সোফিয়াকে জাদুঘর থেকে ফের মসজিদে রূপ দেন এরদোগানের নেতৃত্বাধীন একেপি সরকার। এর মাধ্যমেই সেদিন ৮৬ বছর পর সেখানে পুনরায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তাতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদাগানও উপস্থিত ছিলেন। কিন্তু গত দুই বছর করোনা মহামারীর কারণে মসজিদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শবে কদরও উদযাপিত হয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত