আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুরো ইউক্রেন থেকে রুশ বাহিনীকে হটানোর ডাক দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

পুরো ইউক্রেন থেকে রুশ বাহিনীকে হটানোর ডাক দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বাহিনীকে পুরো ইউক্রেন থেকে হটিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস।

লন্ডনে এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে বিজয় পশ্চিমা বিশ্বের জন্য এখন ‘কৌশলগতভাবে অপরিহার্য’।

একথার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্রিটেনের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেল।

এতদিন পর্যন্ত ব্রিটেন বলে এসেছে, প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন হামলা ‘অবশ্যই বিফল হবে এবং সেই বিফলতা সবাই দেখবে।’

ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের মাত্রাকে দ্বিগুণ করতে হবে বলে তিনি বলেন।

‘রাশিয়াকে গোটা ইউক্রেন থেকে বের করে দিতে হবে,’ তিনি বলেন, ‘এজন্য আমাদের আরো কাজ করতে হবে, আরো বেশি চাপ প্রয়োগ করতে হবে।’

এর অর্থ হলো গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের যেসব জায়গা দখল করেছে শুধু সেইসব জায়গাই না, আট বছর আগে রাশিয়া ইউক্রেনের যেসব জায়গা দখল করেছিল-যেমন ক্রাইমিয়া কিংবা ডনবাস অঞ্চলের কিছু অংশ-সেই সব জায়গা থেকেও রুশ বাহিনীকে বহিষ্কার করতে হবে।

ইউক্রেনে সর্ব-সাম্প্রতিক হামলার একমাস পর রাশিয়া বলেছে, তাদের প্রধান লক্ষ্য ডনবাস প্রদেশকে মুক্ত করা।

দু'হাজার চৌদ্দ সালের পর ওই এলাকায় রাশিয়া গোপন যুদ্ধ চালিয়ে ওই এলাকার প্রায় এক তৃতীয়াংশ ভূমি দখল করেছে।

তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর উচ্চাকাঙ্ক্ষার সাথে সব পশ্চিমা দেশই যে একমত তা বলা যাবে না।

কারণ তারা মনে করে শুধু অস্ত্র ব্যবহার করে কিংবা আলোচনা না করে রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত