আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬৬

কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬৬

আফগানিস্তানের কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে দেশটিতে সাধারণ মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলো। তবে আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শুক্রবারের বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লাহ হাবিব জানান, কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

রমজানের শেষ শুক্রবার, জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি অংশ নিয়েছিলেন নামাজে। সেসময় বিস্ফোরণের এ ঘটনা।

ওয়াহিদ নামে ৩০ বছর বয়সী এক যুবক জানান, তিনি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর ছুটে যান মসজিদের দিকে। তার ভাই ছিল সেখানে। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতেও সহযোগিতা করেন ওই যুবক। ওয়াহিদ বলেন, ভয়াবহ দৃশ্য দেখেন তিনি, আশপাশের সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং চিৎকার করছে।

মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, ধারণা করা হচ্ছে আত্মঘাতী কোনো হামলাকারী অংশ নিতে পারেন নামাজে। তিনি বলেন, আমি বেঁচে গেছি, কিন্তু স্বজন হারিয়েছি।

মসজিদের ভেতরে থাকা এক মুসল্লি রয়টার্সকে বলেন, নামাজের সময় বিশাল বিস্ফোরণ ঘটে। এতে তার পা ও হাত পুড়ে যায়।

মোহাম্মদ সাবির নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, বিস্ফোরণের পর তিনি অনেক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।  

তিনি আরও বলেন, 'বিস্ফোরণ অনেক জোরে ছিল, আমি ভেবেছিলাম আমার কানের পর্দা ফেটে গেছে।'

স্বাস্থ্যকর্মীদের এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, হাসপাতালে এখন পর্যন্ত ৬৬টি মরদেহ এসেছে। আহত অবস্থায় এসেছেন ৭৮ জন।

এদিকে, এখন পর্যন্ত এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত