আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

মসজিদে নববির ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদে নববির ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রোববার দৃঢ়ভাবে বলেছেন, মদিনার মসজিদে নববি সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের বিরুদ্ধে গুন্ডামি ও স্লোগান দেয়ায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে।

এক বিবৃতিতে ইমরান খানকে 'ফিতনা' হিসেবে অভিহিত করে সানাউল্লাহ বলেন, তাদের ওই কাজের জন্য কোনোভাবেই ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।

মদিনার ঘটনায় ইমরান খানসহ প্রায় ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রওজা-ইরাসুলের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা না করার কোনো যুক্তি নেই।

তিনি আরো বলেন, কোনো নাগরিক এ ঘটনায় পদক্ষেপ নিতে এগিয়ে এলে কোনো বাধা দেয়া হবে না। পবিত্র মসজিদে পিএমএল-এন নেতাদের হয়রানি করার জন্য পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরবের একপর্যায়ে মসজিদে নববিতে মহানবী সা.-এর রওজা জেয়ারত করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীরা। এসময় একদল লোক তাদের উদ্দেশে 'চোর, চোর' স্লোগান দেয়। সৌদি কর্তৃপক্ষ এ ঘটনায় ইতোমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত