আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইউক্রেনের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করবেন পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করবেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন। মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা এই ধারণা করছেন। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে রাশিয়া নিজেদের রিজার্ভ বাহিনীকে ইউক্রেনে পুরোপুরি মোতায়েন করতে সক্ষম হবে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রুশ বাহিনীর 'ব্যর্থতার' পর পুতিন এই পথ বেছে নিতে পারেন।   

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে  নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে ৯ মে ‘বিজয় দিবস’ পালন করে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, দিনটির প্রতীকী তাৎপর্য এবং প্রচারণার গুরুত্ব পুতিন কাজে লাগাবেন। এরই অংশ হিসেবে এদিন তিনি হয়তো ইউক্রেনে সামরিক অর্জন অথবা বড় ধরনের সংঘাতের ঘোষণা দেবেন, কিংবা দুটিরই ঘোষণা দিতে পারেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা একটি ঘটনার জন্য প্রস্তুত হতে শুরু করেছেন, তা হলো ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করবেন পুতিন। শুরু থেকে এখন পর্যন্ত রুশ কর্মকর্তারা ইউক্রেনে এই আগ্রাসনকে বিশেষ অভিযান বলে আসছেন, যার মূল উদ্দেশ্য ‘নাৎসিমুক্তকরণ’।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেডিওকে বলেন, আমি মনে করি, তিনি (পুতিন) তার বিশেষ অভিযান থেকে সামনে আগানোর চেষ্টা করবেন।

বেন আরও বলেন, তিনি (পুতিন) ক্ষেত্র তৈরি করছেন, বলার জন্য যুক্তি দাঁড় করাচ্ছেন, দেখো, এখন এটা নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ। এ জন্য আমার আরও মানুষ দরকার। শত্রুদের গোলার সামনে দাঁড় করাতে আরও সেনা

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা রুশ নাগরিকদের আরও উত্তেজিত করবে। ব্যাপকভাবে আগ্রাসনের প্রতি জনমত বাড়বে। এতে রাশিয়ার আইনের অধীন পুতিন রিজার্ভ বাহিনী মোতায়েন এবং নাগরিকদের বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োগের সুযোগ  পাবেন।

এছাড়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে পুতিন অনবরতই ইহুদি প্রেসিডেন্টের এই দেশকে নাৎসিমুক্তকরণের লক্ষ্য নিয়ে অভিযান চালাচ্ছেন বলে চাউর করে এসেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত