আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেস সেক্রেটারি

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেস সেক্রেটারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কারিন জ্যঁ-পিয়ারের নাম ঘোষণা করেছেন। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে হোয়াইট হাউসের মুখপাত্রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। খবর বিবিসির।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বারের মতো প্রশাসনের মুখপাত্র হিসেবে একজন কৃষ্ণাঙ্গ নারীকে দেখবে বিশ্ব।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ৪৪ বছর বয়সি জ্যঁ-পিয়ার তাঁর প্রশাসনের মুখ্য উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।

আগামী সপ্তাহের শেষ দিকে কারিন ৪৩ বছর বয়সি বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন।

প্রেস সচিবেরা হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে দৈনিক সংবাদ সম্মেলন করেন।

হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকি নিউইয়র্ক-ভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসিতে যোগদান করবেন। তাই, সাকির স্থলাভিষিক্ত হচ্ছেন জ্যঁ-পিয়ার।

এক টুইটে জেন সাকি তাঁর উত্তরসূরিকে নৈতিক গুণাবলী সমৃদ্ধ এক অসাধারণ নারী হিসেবে উল্লেখ করেছেন। জেন সাকি বলেন, ‘তাঁর চমক দেখার জন্য আমার আর তর সইছে না, কারণ কর্মক্ষেত্রে তিনি তার নিজস্ব শৈলী ও প্রতিভার দারুণ সমন্বয় নিয়ে আসেন।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হলেন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে প্রেসিডেন্টর মুখপাত্র।

শেয়ার করুন

পাঠকের মতামত