আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিরিয়ান শরণার্থীদের ৮০০ মিলিয়ন ডলার সাহায্য পাঠাচ্ছে আমেরিকা

সিরিয়ান শরণার্থীদের ৮০০ মিলিয়ন ডলার সাহায্য পাঠাচ্ছে আমেরিকা

ছবি: এলএবাংলাটাইমস

সিরিয়ায় চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্থ সিরিয়ান নাগরিকদের সাহায্যের জন্য ৮০০ মিলিয়ন ডলার সাহায্য হিসেবে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবারে (১০ মে) ব্রুসেলসে সিরিয়ার সমর্থনে আয়োজিত এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এই তথ্য জানিয়েছেন।

থমাস-গ্রিনফিল্ড বলেন,’এই যুদ্ধ বিগত ১০ বছর ধরে চলছে এবং সাধারণ জনগণ শোষনের শিকার হচ্ছে। মানুষ খাদ্য,চিকিৎসা কিছুই পাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবিক সাহায্যের যোগান দেয়। এটিই আমাদের দায়িত্ব এবং আমাদের রাষ্ট্রের মূলনীতি।‘

এই পর্যন্ত এটিই সিরিয়ায় পাঠানো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অর্থের সাহায্য। সাহায্যটি এমন সময় পাঠানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্রমাগত সাহায্য পাঠাচ্ছে। গ্রিনফিল্ড জানান, এই সাহায্যের কারণে ইউক্রেনে পাঠানো সাহায্যের পরিমাণ কমবে না।

তুরস্ক থেকে সিরিয়া পর্যন্ত বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং খোলা রাখার বিষয়ে উদ্বেগ বাড়ছে।  বাব আল-হাওয়া  একটি একক সীমান্ত ক্রসিং যা এখন মানবিক সহায়তার জন্য উন্মুক্ত। এটি এক বছরের জন্য উন্মুক্ত রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মেয়াদ জুলাইয়ে শেষ হবে। এই সীমান্ত ক্রসিংয়ের বিষয়টি সামনের মাসগুলিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

থমাস-গ্রিনফিল্ড মঙ্গলবার সেই ক্রসিংটিকে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে। তিনি মানবিক সহায়তার জন্য সিরিয়ায় সম্প্রসারিত প্রবেশাধিকারেরও আহ্বান জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত