আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ইউক্রেনীয় বাহিনীকে উন্নত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি ঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরা।

রুশ বিমান হামলা মোকাবিলায় ২০২২ সালের শেষ দিকে কিয়েভকে একটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। চলমান যুদ্ধাবস্থায় যুক্তরাষ্ট্রের এমন প্রতিশ্রুতি ছিল ইউক্রেনের জন্য একটি বড় ঘটনা। কেননা, এজন্য দীর্ঘ দেনদরবার করতে হয়েছিল দেশটিকে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ইউক্রেনীয় বাহিনীর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণ আগামী সপ্তাহে ফোর্ট সিল, ওকলাহোমাতে শুরু হবে। ৯০ থেকে ১০০ জন সেনাকে এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি সম্পর্কে সম্যক অবহিত করা হবে। এই প্রশিক্ষণ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একজন মিত্র বলেছেন, ইউক্রেনে এখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে লড়ছে মস্কো। তার দাবি, বিশ্ব রাজনীতির মানচিত্র থেকে রাশিয়াকে মুছে ফেলার চেষ্টা করছে পশ্চিমারা। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভকে কূটনীতিকরা পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে আসছেন। যুদ্ধক্ষেত্রে একাধিক ব্যর্থতার পরও ইউক্রেনে জয়ের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেছেন, যুক্তরাষ্ট্র হলো বড় বড় করপোরেশনের একটি জোট। তারা দেশটিকে শাসন করে এবং বিশ্বে প্রভাব বিস্তার করতে চায়। তারা আফগানিস্তান, ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা তৈরি করেছে। বছরের পর বছর ধরে তারা রাশিয়ার অনন্য সংস্কৃতি ও ভাষাকে খাটো করার চেষ্টা করছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস




শেয়ার করুন

পাঠকের মতামত