আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বোলাকে বিজয়ী ঘোষণা

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বোলাকে বিজয়ী ঘোষণা

নাইজেরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ভোট পেয়েছেন ৩৬ শতাংশ। খবর- বিবিসি ও আল-জাজিরা।

অফিসিয়াল ফলাফল অনুযায়ী, বোলার প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বিরোধী দলগুলো এর আগে এই নির্বাচনকে প্রহসনের ভোট বলে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিল।

বোলা টিনুবু নাইজেরিয়ার অন্যতম ধনী রাজনীতিবিদ। 'এবার আমার পালা' স্লোগানে তিনি প্রেসিডেন্ট পদে প্রচারণা চালিয়েছিলেন। নিজ শহর লাগোসে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হলেও তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় জিতেছেন, যেখানে তিনি 'রাজনৈতিক গডফাদার' হিসেবে পরিচিত।

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়, যা একত্রিত করে নির্বাচন প্রধানের কাছে পাঠানো হয়। সে সময় জানানো হয়েছিল, ভোটের চূড়ান্ত ফলাফল পেতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটি ১৯৯৯ সালে সামরিক শাসন থেকে গণতন্ত্রে ফেরে। সামরিক শাসনের অবসানের মধ্য দিয়ে ২৪ বছর আগে দেশটিতে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়। এরপর থেকে নাইজেরিয়ার রাজনীতিতে প্রধান দুটি দল হিসেবে রয়েছে ক্ষমতাসীন এপিসি এবং পিডিপি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত