আপডেট :

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

        ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক অভিযানে মনোবিজ্ঞানী ও চিকিৎসকসহ ৪২ জন গ্রেপ্তার

        ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে খরচ হতে পারে ১.২ ট্রিলিয়ন ডলার

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে শেষ যাত্রীরাও নামলেন, আরও তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জনের মৃত্যু, আহত ৮৫

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জনের মৃত্যু, আহত ৮৫

ছবি: এলএবাংলাটাইমস

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত ও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন। বুধবার ভোরে ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস দেশটির এক টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুটির মধ্যে একটি মালবাহী, অন্যটি যাত্রীবাহী। যাত্রীবাহী ট্রেনে প্রায় ৩৫০ জন ছিল যাত্রী ছিলেন।এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এই দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন। লরিসা শহরের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ২৫ জন গুরুতর আঘাত পেয়েছেন।

সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল। এ ছিল এক ভয়াবহ রাত। দুর্ঘটনার সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। ট্রেনে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকারীরা প্রচণ্ড ধোঁয়ার মধ্যে কাজ করেছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। লরিসায় একাধিক হাসপাতালকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত