আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন ভো ভ্যান থুং। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচন করা হলো। বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে। খবর- আল-জাজিরা।

প্রেসিডেন্টের পদটি ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি। তবে পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন। এমন এক সময়ে থুং ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন, যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। দুর্নীতি দূরীকরণে কাজ চলছে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকেকে হঠাৎ অপসারণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি তার নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে 'সীমা লঙ্ঘন ও অন্যায়' করেছেন। তখন ফুকের অপসারণকে দেশের দুর্নীতিবিরোধী ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত