আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ২৯ মৃত্যু

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা, একদিনে ২৯ মৃত্যু

ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘটনায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এক দশমিক ১৯ শতাংশ। বৃহস্পতিবারের পরিসংখ্যানে জানা যায়, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে। টানা পাঁচদিন ধরে দেশটিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্থতার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী রেখচিত্র চিন্তায় রাখছে ভারতকে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভারতে মোট ৯২ দশমিক ৩৪ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৪২ শতাংশ।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের শূন্য দশমিক ১ শতাংশ। বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। তবে বৃহস্পতিবার এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে চলে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় অবশ্য আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। দেশজুড়ে আগামী ৮ থেকে ১০ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও আবার কমতে শুরু করবে।

স্বাস্থ্য কর্মকর্তাদেরও দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। করোনা আর অতিমারির পর্যায়ে নেই বলেও দাবি করেছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা। তবে চিকিৎসকদের একটা বড় অংশ মাস্ক পরা, হাত ধোয়া এবং করোনার পরীক্ষা করানোর মতো বিধির দিকে নজর দিতে বলেছেন। চিকিৎসকদের মতে, কোনোভাবেই অসাবধান হওয়া যাবে না।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত