আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

ভারতে উঠে গেছে ডিজেলের রপ্তানি শুল্ক

ভারতে উঠে গেছে ডিজেলের রপ্তানি শুল্ক

ভারতে উৎপাদিত অপরিশোধিত জ্বালানি তেলে আবারও ‘উইন্ডফল ট্যাক্স’ (অতিরিক্ত মুনাফার ওপর কর) আরোপ করেছে দেশটির সরকার। টনপ্রতি ৬ হাজার ৪০০ রুপি করারোপ করা হয়েছে। সেই সঙ্গে ডিজেলের রপ্তানি শুল্ক তুলে নিয়েছে তারা।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, সরকারের নতুন সিদ্ধান্তের পাশাপাশি পেট্রল ও এভিয়েশন টারবাইন ফুয়েলে আগে যে শুল্ক ছাড় দেওয়া হয়েছিল, তা অব্যাহত থাকবে।

আজ ১৯ এপ্রিল থেকেই নতুন এ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।

এর আগে ভারত সরকার সে দেশে উৎপাদিত পেট্রলের ওপর উইন্ডফল কর তুলে নেয় এবং ডিজেল রপ্তানিতে লেভি লিটারে ১ রুপি থেকে কমিয়ে ৫০ পয়সা নির্ধারণ করেছিল।

চলতি মাসের শুরুতে ওপেক ও তার সহযোগী দেশগুলো তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। তারপর ভারত সরকার নতুন করে উইন্ডফল করারোপের সিদ্ধান্ত নিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটা বেড়ে যায়। ৭ বছরের মধ্যে প্রথম তা প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। একপর্যায়ে তা কিছুক্ষণের জন্য ১৩৯ ডলারে উঠে যায়। তবে এর পর থেকে দাম ধীরে ধীরে কমতে শুরু করে।

চলতি বছরের ১৭ মার্চ অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭২ দশমিক ৪৭ ডলারে নেমে আসে। তার পর থেকে আবার বাড়তে শুরু করে। ৩ এপ্রিল ওপেক তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিলে দিন পাঁচেক আগে তা ৮৭ ডলার ছাড়িয়ে যায়।

এসব পদক্ষেপের কারণে সারা বিশ্বেই অর্থনীতি নিয়ে আবার শঙ্কা ঘনিয়ে উঠতে শুরু করে। জ্বালানির দাম আরও বাড়লে অদূর ভবিষ্যতে মূল্যস্ফীতির হার বাড়বে, তা নিয়েও আলোচনা শুরু হয়।

চীনের শূন্য কোভিড নীতি থেকে বেরিয়ে আসা এবং সেখানে অর্থনৈতিক তৎপরতা বাড়ছে—এমন খবরে তেলের দাম আরও বৃদ্ধির পরিবেশ তৈরি হয়। কিন্তু হঠাৎ তেলের দাম আবার কমতে শুরু করে। গতকাল একসময় ব্রেন্ট ক্রুডের দর ৮২ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। রাতের দিকে তা ছিল ৮৪ দশমিক ৪১ ডলার। আজ সকালে এ প্রতিবেদন লেখার সময় দাম ছিল ৮৪ দশমিক ৫৮ ডলার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত