আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৫০ দিনে ৬৭ সাংবাদিক নিহত

৫০ দিনে ৬৭ সাংবাদিক নিহত

হামাস-ইসরায়েল যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৫০ দিনে অন্তত ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। গাজার গণমাধ্যমবিষয়ক সরকারি কার্যালয় শনিবার হামাস-ইসরায়েল যুদ্ধে সাংবাদিকদের প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে গাজার গণমাধ্যমবিষয়ক সরকারি কার্যালয় নিহত সাংবাদিকদের নাম ও ছবি প্রকাশ করেছে। নিহত সাংবাদিকদের ‘শহীদ’ বলে অভিহিত করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন নারী সাংবাদিকও আছেন।

অন্যদিকে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শনিবার বলেছে, গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত (২৫ নভেম্বর) ইসরায়েলি হামলায় অন্তত ৫৭ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহত সাংবাদিকদের বেশিরভাগই ফিলিস্তিনি। ইসরায়েল ও লেবাননের যথাক্রমে ৪ জন ও ৩ জন সাংবাদিকও চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন সিপিজি ১৯৯২ সাল থেকে সংঘাতে দায়িত্বপালনের সময় হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পরিসংখ্যান প্রকাশ করে আসছে। তারা বলেছে, সংঘাতে হতাহত সাংবাদিকদের পরিসংখ্যান প্রকাশের সময় থেকে এখন পর্যন্ত যেকোনো সংঘাতের প্রথম এক মাসে সর্বোচ্চসংখ্যক সাংবাদিকের প্রাণহানির রেকর্ড হয়েছে হামাস-ইসরায়েল যুদ্ধে।

সিপিজে বলেছে, চলমান যুদ্ধে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ সাংবাদিকের প্রাণহানি ঘটেছে গত ১৮ নভেম্বর। এর আগে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিনেই সর্বোচ্চ ৬ সাংবাদিকের প্রাণহানির রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত হামাস-ইসরায়েল যুদ্ধে যে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নিহত হয়েছেন তাদের মধ্যে ৪৬ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি এবং তিনজন লেবাননিজ। এছাড়া এই যুদ্ধে আহত হয়েছেন আরও ১১ সাংবাদিক। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত