আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বিরক্ত

ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বিরক্ত


ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি দেখেন ভোট তালিকায় তার নাম নেই। আর এতে ভীষণ বিরক্ত হন এবং তার মন খারাপ হয়ে যায়। ফেসবুকে এক পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।


এর কিছুক্ষণ পরেই আবারও একটি পোস্টে জানিয়েছেন, তার মন ভাল হয়ে গেছে। কারণ, ১ জুন তার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন। এসময় তিনি নিজেকে চঞ্চলের ‘সবচেয়ে বড় অনুরাগী’ বলেও দাবি করেছেন।


স্বস্তিকা এদিন ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘কালপুরুষ’-এর একটি ছবি শেয়ার করেন। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

ক্যপশনে স্বস্তিকা লেখেন, এই দিন তার কাছে বিশেষ দিন। না, কলকাতায় যে সপ্তম দফার ভোট তার জন্য নয়, বা তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও নয়।  ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার উপর তো মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন-সেই মহারাজের আজ জন্মদিন।’

দুই বাংলায় সমান জনপ্রিয় হওয়ায় চঞ্চলের কাজ এখন দুই দেশের দর্শকরাই দেখেন। স্বস্তিকা তাদের থেকে আলাদা কোথায়? সেই জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায় ? তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fswasmukherjee13%2Fposts%2F988806842607889&show_text=true&width=500&preview=comet_preview" width="500" height="761" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

এমনিতেই শিল্পী এবং তার কাজ কখনও সীমান্তের বেড়াজালে আটকে পড়ে না। চঞ্চলের ক্ষেত্রে অনায়াস গতিবিধি আরও সহজ হয়েছে দুই দেশের প্রযোজকদের কারণে। এমনটাই দাবি স্বস্তিকার। এর জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে একরাশ শুভেচ্ছা তার প্রিয় অভিনেতাকে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত