আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ভয়াবহ বন্যার কবলে জার্মানি

ভয়াবহ বন্যার কবলে জার্মানি

ভয়াবহ বন্যার কবলে জার্মানি। দেশটির সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বন্যায় রাবারের ডিঙিতে চড়ে উদ্ধারকাজ চালানোর সময় এক দমকলকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ জার্মানিতে অন্তত একজন নিখোঁজ রয়েছেন। 


বন্যার কারণে বিভিন্ন অঞ্চলের রেল যোগযোগ স্থগিত করা হয়েছে। এই অঞ্চলে আরো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। 


প্রতিবেদনে বলা হয়েছে, বাভারিয়ান শহর ফাফেনহোফেন আন ডেয়া ইলমের বিধ্বস্ত একটি বাড়ির বাসিন্দাদের উদ্ধারের জন্য বাড়িটিতে পৌঁছানোর চেষ্টা করছিলেন দমকলকর্মী। এসময় ৪২ বছর বয়সী স্বেচ্ছাসেবী মারা যান। রোববার সকালে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাবারের ডিঙিতে থাকা অন্য উদ্ধারকর্মীরা জীবিত আছেন।

বাভারিয়ার শ্রোবেনহাউসেনে এক নারী তার বাড়ির বেসমেন্ট প্লাবিত হওয়ার পরে নিখোঁজ হয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই এলাকায় আচমকা পানির স্তর বৃদ্ধির সময় বেসমেন্টে ছিলেন ৪৩ বছর বয়সী নারী। তারপর থেকে তার খোঁজ মিলছে না। বাড়িটিও ধসে পড়েছে। 

ঘটনাস্থলে পুলিশ ও ডুবুরিদের মোতায়েন করা হলেও তারা বাড়ির সর্বনিম্ন স্তরে প্রবেশ করতে পারেনি। রোববার সকালে কর্তৃপক্ষ ওই বাড়ি ও আশপাশের এলাকা খালি করার সিদ্ধান্ত নেয়। 

রোববার জার্মানির আবহাওয়া সংস্থা ডিডাব্লিউডি ইতিমধ্যে বন্যাপ্লাবিত এলাকাগুলোতে নতুন করে ঝড়বৃষ্টি হতে পারে এমন সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর বাভারিয়া এবং বাডেন-ভুর্টেমব্যার্গের কিছু অংশে রোববার বিকেলে প্রতি বর্গমিটারে ৭০ লিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

দানিউব ও অন্যান্য নদীর পানি বৃদ্ধির ফলে বাভারিয়ার একাধিক জায়গায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক আবহাওয়া সতর্কতা বলছে, এই ঝড় স্যাক্সনি এবং স্যাক্সনি-আনহাল্টের রাজ্যের পাশাপাশি টুরিংগিয়াতে প্রভাব ফেলতে পারে। দানিউবের পানিতে প্লাবিত গ্যুনজব্যার্গের একাংশ দানিউব নদীর ক্রমবর্ধমান জলসত্রের কারণে মিউনিখ এবং স্টুটগার্টের গ্যুনজব্যার্গ শহর থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারীরা।

মেয়র গেরহার্ড ইয়েওয়েরনিশ একটি অনলাইন পোস্টে লিখেছেন, "আমাদের শহুরে এলাকার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। লোকজনকে তাদের বাড়ি ও অ্যাপার্টমেন্ট থেকে নৌকা ও হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে।" তিনি গুনজবার্গের বাসিন্দাদের বাড়িতে থাকতে, উদ্ধারকারীদের দেওয়া নির্দেশাবলী অনুসরণ করার এবং উদ্ধারকাজকে সহজতর করার জন্য রাস্তা বন্ধ রাখার আহ্বান জানান।

দক্ষিণ জার্মানিতে বন্যা পরিস্থিতির পর বাভারিয়ান রাজ্যের প্রধান প্রিমিয়ার মার্কাস স্যোডার বলেন, শুধুমাত্র তার রাজ্যেই ৪০ হাজার উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুত (উদ্ধারকারীদের) প্রতিস্থাপনের ব্যবস্থা করা। বিশ্রাম না নিয়ে উদ্ধারকারীরা যত বেশি সময় কাজ করবেন, তত বেশি ভুলের সম্ভাবনা রয়েছে। এছাড়া ক্লান্তির ফলে মৃত্যু এবং আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকে।

এদিকে দেশটির অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেকের সঙ্গে একত্রে ক্ষতিগ্রস্ত শহর মার্কট রাইসার্স্টোফেন পরিদর্শন করেন স্যোডার। অর্থায়ন এবং লোকবল উভয় ক্ষেত্রেই ফেডারেল সরকারের কাছ থেকে সমর্থন চান স্যোডার । 

স্থানীয় কর্মকর্তারা রোববার জানান, বাভারিয়ান শহর ফাফেনহোফেন আন ইলমের কাছে দানিউবের শাখা পার নদীর দুটি বাঁধ ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের একতলা বাড়ি ছেড়ে যাওয়ার এবং ভবনের উঁচুতলায় থাকার পরামর্শ দেওয়া হয়। দমকল বিভাগের একজন মুখপাত্র বলেছেন, ফাফেনহোফেন অঞ্চল এমনভাবে প্লাবিত হওয়ার ঘটনা নজিরবিহীন।

তার কথায়, ‘‘আমাদের আর কিছু করার নেই, আমাদের হাল ছেড়ে দিতে হবে। যদিও দমকলবিভাগের কর্মীরা এখনো মানুষের জীবন রক্ষার কাজ করে চলেছে। 

উদ্ধারকারীদের 'কৃতজ্ঞতা ও শ্রদ্ধা' ওলাফ শলৎসের

ফাফেনহোফেনে দমকলকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চ্যান্সেলর এরাফ শলৎস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উদ্ধারকারী এবং সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দমকলকর্মীর পরিবারকেও সমবেদনা জানান জার্মান চ্যান্সেলর।

জার্মানির রেলওয়ে অপারেটর ডিবি বন্যা কবলিত এলাকায় ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে। বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ জার্মানি জুড়ে ট্রেন বাতিল হয়েছে। বেশিরভাগ ট্রেন দেরিতে চলছে।   

ডয়চে বানের (ডিবি) একজন মুখপাত্র বলেছেন, মিউনিখ, স্টুটগার্ট এবং আউগসবুর্গের সঙ্গে এবং সেখান থেকে বেশ কয়েকটা সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে মিউনিখ এবং বার্লিন, মিউনিখ এবং জুরিখের সুইস মেট্রোপলিস, পাশাপাশি স্টুটগার্ট এবং ফ্রাঙ্কফুর্টের মধ্যে ট্রেন বাতিল হয়েছে। 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত