আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরান সমর্থিত ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দুটি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী

ইরান সমর্থিত ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দুটি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী

ইরান সমর্থিত ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দুটি স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে গোষ্ঠীটির ধারাবাহিক জাহাজ হামলার পর মার্কিন সেনাবাহিনী গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। 


হুথিরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে।  


হুথি বিদ্রোহীদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালিয়েছে। তাদের জাহাজে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সামরিক প্রচেষ্টাও রয়েছে। 

মার্কিন সামরিক কমান্ড এক্স-এ এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইউএসসেন্টকম বাহিনী সফলভাবে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং একটি কমান্ড ও কন্ট্রোল  নোড ধ্বংস করেছে।”


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সেন্টকম বাহিনী লোহিত সাগরে দুটি ইরান-সমর্থিত হুথিদের মনুষ্যবিহীন সারফেস ভেসেল (ইউএসভি) ধ্বংস করেছে। 

মঙ্গলবার রাতে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত সপ্তাহে হুথি হামলার পর পরিত্যক্ত হয়ে পড়ে থাকা বণিক জাহাজ এমভি টিউটর, ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত