আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে

ইসরায়েলের ওপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে। সেই দেশের ওপর হামলা হলে ইইউ ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   


গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েল পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়লে তার আঁচ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসারাল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের ওপরও হামলার হুমকি দিয়েছেন।


তার বক্তব্য অনুযায়ী, ভূমধ্যসাগরের অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে। ইসরায়েলের পুরো ভূখণ্ডসহ আশেপাশের যেকোনো এলাকার ওপর জলে-স্থলে-অন্তরীক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দিয়েছেন তিনি।

লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহ নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননের ওপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরাল্লাহ হুঁশিয়ারি দেন। 

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেস অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার দেশ কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন করছে না। তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। 

তার মতে, আরব দেশগুলি ও আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি। তবে সাইপ্রাসের বিশাল আকাশসীমার মধ্যে ইসরায়েলি বিমানবাহিনী মাঝেমধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে। সেই দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি সেই দেশে সক্রিয় রয়েছে।   

ইরান-সমর্থিত হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সিরিয়ার বাশার আল আসাদের সরকার ইসরায়েলের সঙ্গে আরো বড় সংঘাতে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে। 

জাতিসংঘ ও মার্কিন প্রশাসন উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বুধবার মার্কিন বিমানবাহিনী ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকার ওপর হামলা চালিয়েছে। সেখান থেকে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা চালানো হচ্ছিল বলে অ্যামেরিকা দাবি করেছে।

গতকাল বুধবার ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি স্থাপনার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। এক দিন আগে সেই গোষ্ঠী ইসরায়েলের উত্তরে নিজস্ব ড্রোন থেকে তোলা ভিডিও প্রকাশ করে হাইফা শহর ও বন্দরে সামরিক স্থাপনার ওপর হামলার হুমকি দিয়েছিল। সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত