আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে গতরাতে ‘ব্যাপক’ হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে গতরাতে ‘ব্যাপক’ হামলা

রাশিয়া পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে গতরাতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় আজ শনিবার এই তথ্য জানিয়েছে।


দেশটির মন্ত্রণালয় বলেছে, হামলায় ‘জাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে (অপারেটর) ইউক্রেনারগোর (পরিচালনা সংস্থা) অবকাঠামোর সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।’ এতে দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদের জাপোরিঝিয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গত তিন মাসে এই নিয়ে আটবারের মতো ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১২টি এবং ১৩টি ড্রোন ভূপাতিত করেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এইনিয়ে দ্বিতীয়বার রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাল।


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৮৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত