আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

এ বছর ২ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই

এ বছর ২ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই

চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছে। এ ছাড়া আগামী বছর থেকে ২ হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি।


বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।


প্রতিমন্ত্রী বলেন, এ বছর ১ হাজার ৩০০ নেবে। এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক রয়েছে, প্রতি মাসে ২০০ করে এ পাঁচ মাসে নেবে। আর ৩০০ ট্যাক্সি চালক যাবে। কমপক্ষে প্রতি বছর ২ হাজার করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে। এ সংখ্যাটা আরও বাড়বে।

আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি জানান, আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এ দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় শখানেক লোক নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে।


রাষ্ট্রদূত বলেন, এ বছর প্রায় ১ হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করা হবে। এ সংখ্যাটা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এ সংখ্যা ২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ২ হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি, নিরাপত্তা কর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।


ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করবে কতদিন এ দুই খাতে কর্মী যাবে।

বৈঠকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত