আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। একই সঙ্গে স্বাধীনতাকামী এ সংগঠনের হাতে জিম্মি থাকা বাকিদের মুক্তির বিষয়টিও এখনো আলোর মুখ দেখেনি। এই জিম্মিদের মুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলে বিক্ষোভ করেছেন লাখো মানুষ।


লেবাননে এক সংবাদ সম্মেলনে আজ রোববার ওসামা হামদান বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আলোচনায় এখনো পর্যন্ত সত্যিকার অর্থে কোনো অগ্রগতি আসেনি। স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও অর্থবহ বন্দিবিনিময় সমঝোতা নিশ্চিত করবে—এমন যেকোনো প্রস্তাব ইতিবাচকভাবে নিতে প্রস্তুত রয়েছে হামাস।


গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে গত মাসেই একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিকল্পনাটি ইসরায়েলের প্রস্তাব করা বলে দাবি করেছিলেন তিনি। পরিকল্পনায় প্রাথমিকভাবে গাজায় ছয় মাসের যুদ্ধবিরতি, উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া ও ইসরায়েলি জিম্মি মুক্তিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছিল।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮৭ হাজার ছুঁই ছুঁই। ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, ‘অসহনীয়’ দুর্দশার মধ্যে রয়েছেন গাজার বাসিন্দারা।


এদিকে, গাজায় আটক থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে চুক্তি সই ও আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী তেল আবিবে প্রায় ১ লাখ ৩০ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছেন বলে আয়োজকেরা জানান।

গতকাল শনিবার এ বিক্ষোভে হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এক জিম্মির স্বজন বলেন, ‘বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বন্ধ না করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেদ আমাদের ও আমাদের প্রিয়জনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত