আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদি

মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদি

সোমবার (৮ জুলাই) মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদি। ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয়। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে।


পুনর্নিবাচিত হওয়ার পর এই ছিল মোদি ও পুতিনের প্রথম সাক্ষাৎ। সাক্ষাতেই মোদিকে আলিঙ্গন করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশভোজেও অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী।  বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘রাশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদি কী বক্তব্য রাখছেন, সেই বিষয়ে আমরা নজর রাখব। তবে আমরা জানাতে চাই, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে।’

মিলার এদিন আরও বলেন, ‘আমেরিকা আশা করে, ভারত বা যেকোনো দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে, তখন তারা মস্কোকে যেন জাতিসংঘের চার্টার মেনে চলার কথা মনে করিয়ে দেয়।’


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত দুই বছর ধরেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথানত করেনি। উল্টো রাশিয়া থেকে এই দুই বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে দিল্লি।

এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লি। একইসঙ্গে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়ে এসেছে দিল্লি। 

এই পরিস্থিতির মাঝেই তিন বছর পর ফের রাশিয়া সফরে গেলেন মোদি। পুতিনের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে দীর্ঘ আলোচনা করার কথা রয়েছে মোদির।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত