আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের

মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের

ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।


মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়, তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সরকার। শিগগিরই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে, এই চুক্তি ফিলিস্তিন রাষ্ট্রের অর্থনীতিকে আরও মজবুত করবে।’

চুক্তি সাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম ৩ কোটি ২০ লাখ ডলার। স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এ চুক্তি খুব কার্যকর হবে বলে আমরা আশা করছি।

ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ২০১০ সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময়েই দেশটি সহানুভূতিশীল।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা। গাজায় অভিযান চালানোর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলেও সেখানকার দূতাবাস থেকে নিজেদের দূত প্রত্যাহার করে নিয়েছে তার নেতৃত্বাধীন সরকার। গত মে মাসের শেষের দিকে ঘটেছে এই ঘটনা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত