আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

৭৫ বছরে পা দিয়েছে ন্যাটো

৭৫ বছরে পা দিয়েছে ন্যাটো

৭৫ বছরে পা দিয়েছে ন্যাটো। আর সে সময়েই ওয়াশিংটনে বসেছে ন্যাটোর সম্মেলন। প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তৃতায় একটিই উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে। অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে।


বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন, অ্যামেরিকাসহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরো সাহায্য প্রয়োজন ইউক্রেনের।


একইসঙ্গে জেলেনস্কি বলেছেন, আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়। শুধু আমেরিকা নয়, জার্মানি, রোমানিয়া, ইটালি, নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য। জেলেনস্কি বলেছেন, এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে।

মার্কিন নির্বাচনের আগে


ওয়াশিংটনে এদিন জেলেনস্কি একটি বিষয়ে অন্তত সোচ্চার ছিলেন। তিনি বলেছেন, নভেম্বরে আমেরিকায় নির্বাচন। তার আগেই যেন রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেয় পশ্চিমা দেশগুলি। নির্বাচন পর্যন্ত যেন অপেক্ষা করা না হয়। এদিন জেলেনস্কি বলেছেন, ২০২২ সালের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে। কিন্তু তিনি ট্রাম্পকে খুব ভালোভাবে চেনেন না। তিনি ক্ষমতায় এলে কী হবে, তা তার কাছে স্পষ্ট নয়।

বস্তুত, ঘরে বাইরে প্রবল চাপের মুখে জো বাইডেন। ডেমোক্র্যাটদের একটি অংশও তার সমালোচনায় মুখর। ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কসভায় বাইডেন কার্যত ঘুমিয়ে পড়ছিলেন। তারপরেই তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। বাইডেন এবং হোয়াইট হাউস অবশ্য জানিয়ে দিয়েছে যে, শারীরিকভাবে প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ। দীর্ঘ সফরের কারণেই বিতর্কসভায় ঘুমিয়ে পড়ছিলেন তিনি।

ট্রাম্পের শিবিরও বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বাইডেন আদৌ প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কি না, সে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা। এই পরিস্থিতির মধ্যেই এদিন ন্যাটোর সম্মেলন শুরু হয়েছে। এবং সেখানেও চলে এসেছে মার্কিন নির্বাচনের প্রসঙ্গ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত