আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

হারলেন নেপালের প্রধানমন্ত্রী, আসবে নতুন সরকার

হারলেন নেপালের প্রধানমন্ত্রী, আসবে নতুন সরকার

নেপালের প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী গেরিলা কমান্ডার পুষ্পকমল দহল প্রচণ্ড সংসদীয় আস্থা ভোটে হেরে গেছেন। এর ফলে হিমালয় প্রজাতন্ত্রের দেশটিতে নতুন নেতৃত্ব আসতে চলেছে।


শুক্রবার (১২ জুলাই) ভোটে হেরে যাওয়ায় শেষ হতে চলেছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া প্রচণ্ডের ২০ মাসের মেয়াদ। যদিও নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের সময় হাজারো বিদ্রোহীর নেতৃত্ব দিয়েছেন তিনি।


২০২২ সালের ডিসেম্বরে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৬৯ বছর বয়সী এই নেতা। তবে জোট মিত্ররা সমর্থন প্রত্যাহার করায় তাকে এখন পদত্যাগ করতে হবে।


দেশটির উদারপন্থী কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সবাদী-লেনিনবাদী (ইউএমএল) পার্টি গত সপ্তাহে প্রচণ্ডের সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে। ফলে তিনি পদত্যাগ করতে বা পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বাধ্য হন।

ট্রাম্প বিপজ্জনক, প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য: নিউইয়র্ক টাইমসট্রাম্প বিপজ্জনক, প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য: নিউইয়র্ক টাইমস
ক্ষমতা ধরে রাখতে ২৭৫ সদস্যের সংসদে প্রচণ্ডের কমপক্ষে ১৩৮ ভোট প্রয়োজন ছিল। এদিন পার্লামেন্টে উপস্থিত ২৫৮ জন সদস্যের মধ্যে মাত্র ৬৩ জন তাকে ভোট দেন। ১৯৪ জন তার বিপক্ষে ছিলেন এবং একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

পার্লামেন্টের স্পিকার দেব রাজ ঘিমিরে ব্যালট গণনা করার পরে ঘোষণা করেন, প্রধানমন্ত্রী প্রচণ্ডকে আস্থা ভোটে প্রত্যাখ্যান করা হয়েছে। এখন প্রচণ্ড পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদীয় ভোট না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পদে বহাল থাকবেন। শিগগির এ ভোট সম্পন্ন হবে।

ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মার অধীনে জোট সরকার গঠন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেপালের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৭ সালে হওয়ার কথা। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত