আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ক্রিসমাসের দিনে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা

ক্রিসমাসের দিনে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্রিসমাসের দিনে ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর এএফপির।

স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইউক্রেনে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, কৃষ্ণসাগর থেকে ক্যালিবর ক্রজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া।

প্রায় তিন বছরের যুদ্ধে চলতি শীতে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে ইউক্রেন। কারণ মস্কো বোমাবর্ষণ ব্যাপক হারে বাড়িয়েছে এবং তাদের সৈন্যরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

বুধবার সকালে খেরসন অঞ্চলের গভর্নর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে একজন নিহত হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে।

দিনিপ্রোপ্রেট্রোভস্ক অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছেছে। ওই অঞ্চলের গভর্নর লিসাক বলেন, রাশিয়া পাওয়ার গ্রিডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন।

তিনি টেলিগ্রামে এক পোস্টে বলেন, শত্রুরা এই অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। বিমান হামলার সাইরেন না থামা পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দিনিপ্রোপ্রেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সারজি লিসাক বলেন, ক্রিসমাসের প্রাক্কালে চালানো হামলার পর উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে ৪৩ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৭ জন।

বুধবার সকালে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খারকিভেও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের মেয়র ইগোর তেরেকোভ এ তথ্য নিশ্চিত করেছেন।

এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, খারকিভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই শহরের দিকে এখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, রাশিয়া সাত দফা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত