আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় সাত লাখ বৈদ্যুতিক গাড়ি ফেরত

কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় সাত লাখ বৈদ্যুতিক গাড়ি ফেরত

কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় সাত লাখ বৈদ্যুতিক গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্কের টেসলা। গাড়ির মডেলগুলো হলো ২০২৪ সাইবারট্রাক, ২০১৭-২০২৫ মডেল থ্রিএস এবং ২০২০-২০২৫ মডেল ওয়াইএস। এসব গাড়ির টায়ার প্রেশার ওয়ার্নিং লাইটে ত্রুটি ধরা পড়েছে। গাড়ি ফেরত নেওয়ার পর দ্রুত সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ত্রুটি সমাধান করা হবে বলে জানিয়েছে টেসলা।

জানা যায়, বছরজুড়েই নিজেদের তৈরি বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ি নিয়ে বেশ সমস্যায় পড়েছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলা। কিছুদিন পরপরই বিভিন্ন মডেলের গাড়িতে নিরাপত্তা ও কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে প্রতিষ্ঠানটির। তারই ধারাবাহিকতায় এবার টেসলার সাইবার ট্রাকসহ তিনটি মডেলের গাড়ির টায়ার প্রেশার ওয়ার্নিং লাইট প্রযুক্তিতে কারিগরি ত্রুটি শনাক্ত হলো।

টেসলার গাড়িতে থাকা ত্রুটির বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানিয়েছে, টেসলার টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম চালককে গাড়ির চাকার বাতাস কম থাকলেও সতর্কবার্তা পাঠাতে ব্যর্থ হতে পারে।

গত জানুয়ারি মাসে ক্যামেরার ত্রুটির জন্য নিজেদের তৈরি এস, এক্স ও ওয়াই মডেলের দুই লাখ গাড়ি ফেরত নিয়েছিল টেসলা। পরে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ত্রুটি সমাধান করে প্রতিষ্ঠানটি। শুধু তা–ই নয়, সম্প্রতি টেসলার তৈরি সাইবারট্রাকের অ্যাকসিলারেটর পেডেলেও ত্রুটি দেখা দিয়েছিল। ফলে বাধ্য হয়েই সব সাইবারট্রাক ফেরত নিয়েছিল টেসলা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত