আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

এবার প্রতিবেশী পাকিস্তানের 'বেশ কয়েকটি পয়েন্ট' লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ৪৬ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটলো।


বিবৃতিতে পাকিস্তানে হামলার কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, হামলাগুলো 'অনুমানমূলক রেখার বাইরে' চালানো হয়েছে।


'ডুরান্ড লাইন'কে কাল্পনিক লাইন উল্লেখ করে আফগান মন্ত্রণালয় বলেছে, কাল্পনিক লাইনের বাইরে (পাকিস্তানের ভেতর) বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্ব দিকে (হামলার) প্রতিশোধ নেওয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয়।

ডুরান্ড লাইন মূলত আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্যে অঞ্চল ও সম্প্রদায়গুলোকে বিভক্তকারী একটি ঔপনিবেশিক যুগের সীমানা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কোনো আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ডুরান্ড লাইন আন্তর্জাতিকভাবে দুই দেশের সীমানা হিসাবে স্বীকৃত। পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এটি বেড়া দিয়ে রেখেছে। আফগানিস্তানে ডুরান্ড লাইন একটি আবেগময় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সীমান্ত দুই পাশে পশতুনদের বিভক্ত করে রেখেছে।


বিবৃতিতে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি আলজাজিরাকে বলেন, আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই আমরা অঞ্চলটি নিশ্চিত করতে পারছি পারি না।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে আলজাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

তবে একটি নিরাপত্তা সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আফগান বাহিনীর সঙ্গে সীমান্তে গোলাগুলিতে অন্তত এক পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত ও সাতজন আহত হয়েছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে রাতভর ভারী অস্ত্রশস্ত্রসহ বিক্ষিপ্ত সংঘর্ষও শুরু হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার মন্ত্রিসভার এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আমরা তাদের (আফগানিস্তান) সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা থেকে টিটিপিকে (পাকিস্তান তালেবান) থামাতে হবে। এটা আমাদের রেড লাইন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত