আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি

মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং উচ্চ আবাসন মূল্যসহ বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে।


স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) এক সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

 

আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন, যা ২০২৩ সালের থেকে ১৮ শতাংশ বেশি। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি প্রতি ১০ হাজার জন মানুষের মধ্যে প্রায় ২৩ জন গৃহহীন।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের এই সংখ্যা বেড়েছে।

 

এইচইউডি’র প্রতিবেদন অনুযায়ী, আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান এর জন্য দায়ী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত