আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই ট্রাক পড়ল নদীতে, ৬০ জন নিহত

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই ট্রাক পড়ল নদীতে, ৬০ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাত্রীবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণের সিদামা অঞ্চলের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় সিদামার আঞ্চলিক যোগাযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, সেখানকার বোনা ডিস্ট্রিক্টে এ দুর্ঘটনা ঘটে।

বিবৃতিতে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা মানুষদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম ইবিসি জানিয়েছে, গতকালের এ সড়ক দুর্ঘটনার শিকার মানুষেরা একটি বিয়ের আয়োজনে যোগ দিতে যাচ্ছিলেন।

ইথিওপিয়ায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। দেশটিতে যানবাহন চালানোর মান বেশ নিম্ন, যানবাহনের ফিটনেসও মানসম্মত নয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০১৮ সালে ইথিওপিয়ার পার্বত্য এলাকায় যাত্রীবোঝাই একটি বাস গিরিখাদে পড়ে অন্তত ৩৮ জন মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তাদের বেশির ভাগই শিক্ষার্থী ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত