আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ট্রাম্পের বাড়িতে রয়েছেন ইলন মাস্ক

ট্রাম্পের বাড়িতে রয়েছেন ইলন মাস্ক

শীর্ষ ধনকুবের টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটের একটি বাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে।


সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'ব্যানিয়ান কটেজ'-এ বাসস্থান নিয়েছেন ইলন মাস্ক। আরামদায়ক এই বাড়িটি সাধারণত প্রতি রাতের জন্য ২ হাজার ডলারে ভাড়া দেওয়া হয়ে থাকে।

এটি ট্রাম্পের মূল বাড়ি থেকে মাত্র কয়েকশ ফুট দূরে অবস্থিত। এর ফলে ট্রাম্পের সঙ্গে সহজেই দেখা করতে পারেন ইলন মাস্ক।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এই ব্যবস্থাটি ট্রাম্পের উপর মাস্কের উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরে। এর মাধ্যমে নৈশভোজ এবং নীতিগত আলোচনাসহ নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ঘন ঘন দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

গত বছরের জুলাইয়ে ব্যর্থ হত্যাচেষ্টার শিকার হওয়ার পর থেকেই ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন করে আসছেন ইলন মাস্ক। এরপর মাস্ক ধীরে ধীরে অন্যতম প্রধান 'উপদেষ্টা' হয়ে উঠেছেন। তিনি ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে বিদেশি নেতাদের ফোনকলে যুক্ত হয়েছেন। সম্প্রতি প্রযুক্তি শিল্পের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে নৈশভোজেও ট্রাম্পের সঙ্গে যোগ দেন মাস্ক।

ট্রাম্পের প্রচারাভিযানেও ইলন মাস্কের আর্থিক অবদান যথেষ্ট ছিল। তিনি ট্রাম্পকে সমর্থন করার জন্য নির্বাচনী চক্রের শেষ মাসগুলোতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছেন বলে জানা গেছে। অন্যতম গুরুত্বপূর্ণ দাতা এবং সোশ্যাল মিডিয়া প্রচারক হিসাবে মাস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, ইলন মাস্ক মার-এ-লাগোতে থাকার জন্য সঠিক পরিমাণ অর্থ প্রদান করবেন কি না, তা স্পস্ট নয়। ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জেডি ভ্যানসকেও মার-এ-লাগোতে প্রায়শই দেখা গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত