আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

ছবিঃ এলএবাংলাটাইমস

নতুন বছরে বিশ্বের জনসংখ্যাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। ফলে বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৮০৯ কোটি।

সংস্থাটি জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো বলছে, ১ জানুয়ারি বিশ্বের আনুমানিক জনসংখ্যা হবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ যা গত বছরের তুলনায় ০ দশমিক ৮৯ শতাংশ বেশি।

২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৩ সালের তুলনায় চলতি বছর জনসংখ্যা ০ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে।

বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে তার তথ্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১টি শিশুর মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ দশমিক ২ সেকেন্ডে একজন আন্তর্জাতিক অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন।

২০২৪ সালের জুলাই মাসে ভারতের জনসংখ্যা দাঁড়ায় ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জনে। সে সময় দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা অর্জন করে নেয়। এরপরেই রয়েছে চীন। দেশটির জনসংখ্যা ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯। চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরে দেশটির জনসংখ্যা হবে আনুমানিক ৩৪ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৭০।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত