আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ট্রাম্পের সফরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনা

ট্রাম্পের সফরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনা

সৌদি আরবে আসন্ন উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম 'মিডিয়া লাইন' এ তথ্য জানিয়েছে।


রাশিয়া এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ দেশসহ ১৪৭টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এটিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না। অনেক দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানের উপায় হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি করেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কূটনৈতিক সূত্র মিডিয়া লাইনকে বলেন, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং এটিকে আমেরিকান স্বীকৃতি প্রদানের বিষয়ে একটি ঘোষণা জারি করবেন। হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।'

সূত্রটি আরও বলেছে, এই ঘোষণা 'মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হবে'।


এই মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে ট্রাম্প 'একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে একটি খুব, খুব বড় ঘোষণা' নিয়ে আলোচনা তুলেছিলেন। যদিও তিনি এই ঘোষণার অর্থ কী হবে, তা নির্দিষ্ট করেননি। তবে তিনি বলেছেন, এটি 'খুব ইতিবাচক' হবে। কিছু পর্যবেক্ষক মনে করেন, ট্রাম্প এটি দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কথা উল্লেখ করতে পারে।

ট্রাম্প এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। ১৯৯৩ সালের ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তির অধীনে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানীর দাবি সত্ত্বেও তিনি প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

তবে বর্তমান মেয়াদে ট্রাম্প সংঘাতের স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য মধ্যস্থতা প্রচেষ্টায় যুক্ত হয়েছেন। যদিও উভয় পক্ষ জানুয়ারিতে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, তবে ইসরায়েল ফের গাজায় পুনরায় তাণ্ডব করে। এই সপ্তাহের শুরুতে তিনি মন্তব্য করেন, গিগগিরই গাজায় একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের ঘোষণা আসতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত