আপডেট :

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

খুব তারাতারি ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল: রিপোর্ট

খুব তারাতারি ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে ইসরায়েল: রিপোর্ট

দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাত দিয়ে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করেছে, ইসরায়েল মাত্র সাত ঘণ্টার মধ্যে ইরানের ওপর হামলার জন্য প্রস্তুত হতে পারে।

আজ বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এবং সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পক্ষে। নেতানিয়াহুর প্রশাসন মনে করছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি সম্পাদনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 'পারমাণবিক কার্যক্রম' চলমান রাখার অনুমতি দেবেন।

প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের কিছুক্ষণ আগে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটিকে 'ভুয়া খবর' বলে নিন্দা জানায়। যদিও সংবাদের কোন বিবরণটি ভুল, তা নির্দিষ্ট করেনি।

এর আগে মার্কিন অ্যাক্সিওস পোর্টাল সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বলেছেন ট্রাম্প।

গত ২৩ শে মে ইরান ও মার্কিন প্রতিনিধিরা রোমে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেন। উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু চূড়ান্ত নয়।

আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান এবং ওয়াশিংটন নতুন দফা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে, এক বা দুটি বৈঠকে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত