আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইসরায়েলে হামলায় ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে হামলায় ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিবিসি বলছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রে আঘাত করেছে।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানায়, ইরান সবশেষ যে হামলা চালিয়েছে তাতে যে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন।

কিন্তু, কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে দাবি করেছেন তিনি।

এইদিকে গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি। শাদমানি দেশটির সামরিক সদরদপ্তরের দায়িত্ব নিয়েছিলেন।

এই দপ্তরই দেশটির এলিট ফোর্স রেভ্যলুউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলামালি রাশিদ নিহত হবার পর শাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত