আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বুশেহরে মোসাদের জাল ভাঙল ইরান, আটক ৯

বুশেহরে মোসাদের জাল ভাঙল ইরান, আটক ৯

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার এবং জনসাধারণের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ইরানের বুশেহর প্রদেশে ৯ জনকে আটক করা হয়েছে।


শনিবার (২১ জুন) ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বুশেহরের নিরাপত্তা প্রধান হায়দার সুসানি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তাসনিম নিউজকে বলেন, তদন্তের পর আটককৃতদের জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং সামাজিক মনোবলকে লক্ষ্য করে ইসরায়েলকে সমর্থন করার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে একই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মোসাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার কাজে যুক্ত ছিলেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গ্রেপ্তারদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত