আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

"উচ্চ মাত্রায় ক্ষুধার্ত গাজার জন্য যুক্তরাজ্যের জরুরি খাদ্য বিমান থেকে বিতরণ ভাবনা"

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে ‘বিমান থেকে খাদ্য ফেলার’ পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সেইসঙ্গে অসুস্থ ও আহত শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন।


ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার জর্ডানের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা কীভাবে এগিয়ে নেবে তাও তুলে ধরেন, যাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন- এমন শিশুদের বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায়।

বিবৃতিতে বলা হয়েছে, এক ফোনালাপে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন- 'যা ভয়াবহ তা নিয়ে তারা একমত হয়েছেন'।

বিবৃতিত অনুসারে, 'তারা সকলেই একমত হয়েছেন যে, জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।'

এতে আরও বলা হয়, 'তারা এমন একটি পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ইচ্ছা নিয়ে আলোচনা করেছেন, যা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সমাধান এবং সুরক্ষার পথ প্রশস্ত করবে।'

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ইসরায়েলি-সৃষ্ট দুর্ভিক্ষের প্রতি 'চোখ বুজে থাকার' জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করার একদিন পর তিন ইউরোপীয় দেশের এই আলোচনার খবর এলো। গুতেরেস এটিকে 'বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ করে- এমন একটি নৈতিক সংকট' বলে অভিহিত করেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত