আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

তেল আবিবের ওপর ইরানের হুমকি: আক্রমণে শহর হবে ধ্বংসস্তূপ

তেল আবিবের ওপর ইরানের হুমকি: আক্রমণে শহর হবে ধ্বংসস্তূপ

ইরানের ওপর নতুন আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে তেহরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে তেল আবিব 'ভুতুড়ে শহরে' পরিণত হবে। শুক্রবার (১ জুলাই) জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি এ কথা বলেন।


তিনি ইসরায়েলি নেতাদের সতর্ক করে তেহরানের তিনি বলেন, 'যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো অথবা তোমাদের উন্মাদনার পুনরাবৃত্তি করো, তাহলে আমরা ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ-বিচূর্ণ করে দেব এবং তেল আবিবকে একটি ভুতুড়ে শহরে পরিণত করব।'


গত জুন মাসে শুরু হওয়া ইসরায়েলের ১২ দিনের আগ্রাসনের সময় ইরানি জনগণের ঐক্যের প্রশংসাও করেছেন আয়াতুল্লাহ খাতামি। তিনি বলেন, 'শত্রুদের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের সময় ইরানি জনগণ যা দেখিয়েছিল, তা ছিল ইসলামী দেশ থেকে বিশ্বজুড়ে প্রেরিত একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। এটি ছিল ঐক্য ও সংহতির কণ্ঠস্বর, যা বিশ্বকে ঘোষণা করেছিল - যদি ইরান শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে জনগণ শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়াবে।'

১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ করে। কয়েকদিনের হামলায় ইরানজুড়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারও ছিলেন।


ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি এই আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানায়। অধিকৃত অঞ্চলগুলোর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

যুদ্ধবিরতির মাধ্যমে হামলা-পাল্টা হামলা স্থগিত হওয়ার দুই দিন আগে ২২ জুন ইরানি পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের ভারী বোমা হামলার প্রতিক্রিয়ায় কাতারের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত