আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গাজার মানুষকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

গাজার মানুষকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটিই চাওয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা গাজার মানুষকে খাওয়াতে চান। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ খেয়ে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, গাজার মানুষকে আরও অনেক আগে সহায়তা করা উচিত ছিল।

শুক্রবার (১ আগস্ট) সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন ট্রাম্প। 

তিনি বলেন, ‘আমরা (গাজার) মানুষকে সহায়তা করতে চাই। তারা যেন বসবাস করতে পারে আমরা সেটি চাই। আমরা তাদের খাওয়াতে চাই। এটি এমন বিষয় যা অনেক আগে হওয়া উচিত ছিল।’ 

সংবাদমাধ্যমটির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ওই সময় তিনি দাবি করেন, সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থাই জানিয়েছিল, হামাস ত্রাণ লুট করছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।


আজ অবরুদ্ধ গাজার রাফাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেখানে তিনি বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্রে যান। উইটকোফ জানিয়েছেন, গাজার মানবিক পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করতে তিনি এখানে এসেছেন এবং পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন।

তবে উইটকোফ এখনো কোনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে এখন তারা পূর্ণ যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করবেন। ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা দ্রুতই দেখতে পাবেন।”

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত