আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় তিনজনের মৃত্যু, উত্তেজনা বৃদ্ধি

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় তিনজনের মৃত্যু, উত্তেজনা বৃদ্ধি

রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে গত রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছে। আজ শনিবার রুশ কর্মকর্তারা এ তথ্য জানায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটটি রাশিয়ান অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপজুড়ে ১১২টি ড্রোন আটক করেছে বা ধ্বংস করা হয়েছে।

ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তে রোস্তভ অঞ্চলে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কোর মতে, সামনের সারির আরও দূরে পেনজা অঞ্চলের ব্যবসায়িক প্রাঙ্গণে ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।

আরেক আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ জানিয়েছেন, সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে একজন বয়স্ক বাসিন্দা মারা গেছেন।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়াও গত রাতভর ইউক্রেনে ৫৩টি ড্রোন এবং ডিকয় হামলা চালিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ৪৫টি ড্রোন গুলি করে ভূপাতিত বা আটকে দিয়েছে।

গভর্নর ওলেহ সিনিহুবভ শনিবার জানিয়েছেন, খারকিভ অঞ্চলে রাতভর ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক দিনের শোক পালনের পর এই পারস্পরিক ড্রোন হামলা চালানো হলো। গতকাল রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ৩১ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি প্রচেষ্টার অগ্রগতির জন্য ৮ আগস্ট পর্যন্ত 'সংক্ষিপ্ত সময়সীমা' বেঁধে দেওয়ার পর এসব হামলা চলছে।

ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় যাচ্ছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোকে চাপ দিতে। অগ্রগতি না হলে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত