আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অনিল আম্বানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ভারতে মামলা দায়ের

অনিল আম্বানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ভারতে মামলা দায়ের

ভারতে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) অভিযোগের ভিত্তিতে শনিবার মামলাটি করে দেশটির কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা-সিবিআই।

এসবিআইয়ের অভিযোগ, অনিল আম্বানি এবং তাঁর সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস ঋণের শর্ত ভঙ্গ করে লেনদেন করেছিল। ফলে ব্যাংকের অর্থের ‘অপব্যবহার’ হয়েছিল। অনিলের এমন কর্মকাণ্ডের জেরে এসবিআইয়ের ২৯ দশমিক ২৯ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে।


মামলার পর শনিবার রিলায়েন্স কমিউনিকেশনস-সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিস্তারিত তদন্তের’ মাধ্যমে এসবিআইয়ের অভিযোগ খতিয়ে দেখা হবে।

তবে এসবিআইয়ের অভিযোগ নাকচ করে দিয়েছেন অনিলের মুখপাত্র। তিনি বলেছেন, ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যে অভিযোগ এনেছে, তা ১০ বছরের বেশি আগের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সে সময় প্রতিষ্ঠানের (রিলায়েন্স) নিত্যদিনের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন না অনিল আম্বানি।’

অনিল আম্বানি সর্বশেষ আলোচনায় এসেছিলেন সাত বছর আগে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেছিলেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় সন্দেহজনক লেনদেন হয়েছে। ওই লেনদেনে জড়িত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনিল আম্বানি। দুজনই তখন ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। পরে ২০১৮ সালের ডিসেম্বরে ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের আহ্বান খারিজ করে দেন ভারতের সুপ্রিম কোর্ট।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত