আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

অভিষেক ও ঐশ্বরিয়া গুগল-ইউটিউবের বিরুদ্ধে ৪ কোটি টাকার মানহানি মামলা দায়ের

অভিষেক ও ঐশ্বরিয়া গুগল-ইউটিউবের বিরুদ্ধে ৪ কোটি টাকার মানহানি মামলা দায়ের

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে তারা ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মামলায় গুগল ও সংশ্লিষ্টদের কাছ থেকে ৪৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা, ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে ডিপফেক ভিডিও শেয়ার ও প্রচারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।

 

আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে শত শত ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে এআই-এর মাধ্যমে তাদের মুখ, কণ্ঠস্বর এবং অবয়ব ব্যবহার করে ‘ভয়াবহ’, ‘যৌন উসকানিমূলক’ ও ‘কাল্পনিক’ দৃশ্য তৈরি করা হয়েছে। এসব ভিডিও কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের ব্যক্তিগত জীবন ও পেশাদার সুনামের মারাত্মক ক্ষতি করছে।

আবেদনে উল্লেখ করা হয়, ইউটিউবে এমন ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে—‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’, কিংবা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন’। এসবই মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া।


তারকা দম্পতির বক্তব্য, এসব কনটেন্ট কেবল তাদের সুনামে আঘাত করছে না, বরং এটি তাদের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তারা এ ধরনের ভিডিও প্রচার বন্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত