আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলসে স্কুল পুলিশ বিলুপ্তি বিবচনা করতে সভা ডেকেছে এডুকেশন বোর্ড

লস এঞ্জেলসে স্কুল পুলিশ বিলুপ্তি বিবচনা করতে সভা ডেকেছে এডুকেশন বোর্ড

এলএ বাংলা টাইমস


ক্রমবর্ধান দাবির মুখে লস এঞ্জেলস কাউন্টির স্কুল ক্যাম্পাসে পুলিশ বিভাগের বিলুপ্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় আলোচনা করতে মঙ্গলবার সভা ডেকেছে এডুকেশন বোর্ড।সভায় বোর্ড সদস্যরা স্কুলে পুলিশের ভবিষ্যৎ ভূমিকা কি হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন।  


যুক্তরাষ্ট্রে কৃষ্ণঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বেশ কিছু সংগঠন পুলিশ বিভাগ বিলুপ্তির দাবিতে আন্দোলন করেছে।জর্জ ফ্লয়েডসহ আরও দুজন কৃষ্ণঙ্গ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছে। গত সপ্তাহেও লস এঞ্জেলস ইউনিফাইট স্কুল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করে র‍্যালি করে আন্দোলনকারীরা। তাদের দাবি, ক্যাম্পাসে পুলিশ ব্যবস্থা বিলুপ্তি করে, এর বাজেট শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে ব্যয় করা। 


সভায় পুলিশ বিভাগ বিলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হলে ক্যাম্পাসে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে ভাবতে হবে। কমতে পারে স্কুল পুলিশের বরাদ্ধ।ধারণা করা হচ্ছে, এই বছরে বরাদ্ধ ৫০ শতাংশ, পরের বছর ৭৫ শতাংশ এবং ২০২৩-২৪ সালে ৯০ শতাংশ কমে যাবে।   


এডুকেশন বোর্ডের সদস্য মনেকা গারসিয়ার এই প্রস্তাব দিয়েছেন যা আগামী বোর্ড সভায় আলোচনা হবে। বাকি দুইটা প্রস্তাবও ক্যাম্পাসে পুলিশ প্যানেল নিয়ে।   


এই দিকে সভা চলাকালে ব্ল্যাক লাইভস মেটার’স নেতা-কর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছেন। সমাবেশে তারা, পুলিশ বিভাগের পরিবর্তে এর বাজেট শিক্ষার্থী ও তাদের বিভিন্ন সেবায় বরাদ্ধ দেবার দাবি জানাবেন। 


বেশ কয়েকজন শিক্ষক বলছেন, পুলিশদের চেয়ে কাউন্সিলার, সাইকোলজিস্ট ও শিক্ষাবিদদের আরও বরাদ্ধ প্রয়োজন। লস এঞ্জেলস য়ুনাইটেট টিচার্স এসোসিয়েশন এর নেতারাও পুলিশ বিভাগ বিলুপ্তির দাবিতে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে। 

তবে লস এঞ্জেলস ইউনিফাইড সুপারিন্টেনডেন্ট অস্টিন বুয়েটনার বলেন, এটা একটা জটিল বিষয়। বিষয়টা আরও গভীর ভাবে ভাবতে হবে। এই জন্য একটা দক্ষ টাস্ক ফোর্স প্রয়োজন।বিষয়টা নিয়ে ভাবতে তিনি এডুকেশন বোর্ডের কাছে একটি সুপারিশ প্রতিবেদনও পাঠিয়েছেন। 


এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত