আপডেট :

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

মৃত্যু হুমকি পাচ্ছেন হেলথ ডিরেক্টর বারবারা ফেরার

মৃত্যু হুমকি পাচ্ছেন হেলথ ডিরেক্টর বারবারা ফেরার

ছবিঃ এলএ বাংলা টাইমস


লস এঞ্জেলেসের করোনা পরিস্থিতি জানাতে পরিচিত মুখ  এলএ কাউন্টির হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর বারবারা ফেরার। এক ব্যক্তিগত বিবৃতিতে ফেরার জানিয়েছেন, তিনি ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সোমবার এই বিবৃতি দেওয়া হয়।


করোনাভাইরাস থেকে বাসিন্দাদের নিরাপদ রাখতে নিয়মিত তথ্য ও পরামর্শ দিচ্ছেন বারবারা ফেরার। মে মাস থেকে তিনি হুমকি পেয়ে আসছেন বলে জানিয়েছেন। বারবারা বলেন, কেউ একজন বলতে চাচ্ছে আমাকে গুলি করা উচিত। 

তিনি আরও বলেন, আমি তাৎক্ষণিকভাবে ওসব বার্তা দেখিনি। তবে আমার স্বামী-সন্তানেরা দেখেছে। আমার সহকর্মীরাও এ বিষয়ে জানে। ইমেইল, পাবলিক পোস্ট ও চিঠির মাধ্যমে কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্টে কর্মরতদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তা থেকে নিরাপত্তার জন্য আমি এসব বলছি।

স্বাস্থ্য কর্মকর্তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে বারবারা আরও বলেন, জীবন বাঁচানোর জন্য আমাদের নির্ভর করতে হয় বিজ্ঞানের ওপর। আমরা ভাইরাস তৈরি করিনি।  আমরা প্রতিদিন সর্বোচ্চটা দিয়ে কাজ করতে আসি। সকলের জন্য।

প্রাণহানি কমিয়ে আনাটাই লক্ষ্য বলে উল্লেখ করেন বারবারা ফেরার। ভাইরাস নিয়ে কমিউনিটি এখনই হতাশ হয়ে গেলেও ভাইরাস এখনই ছেড়ে কথা বলছে না বলে জানান বারবারা।

ক্যালিফোর্নিয়ার  মোট করোনা আক্রান্ত ও মৃত্যুর অর্ধেকই লস এঞ্জেলেস কাউন্টিতে। তাই সাবধানতার সাথে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনোদেনকেন্দ্র সচল  করতে হচ্ছে। খুলে দেওয়া হয়েছে হেয়ার সেলুন, রেস্টুরেন্ট। তবে সকলক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি।

এসব ক্ষেত্রে কাউন্টির হেলথ ডিপার্টমেন্ট নেতৃত্ব দিচ্ছে। করোনা মহামারি শুরুর পর হতে অন্তত ৬জন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা পদত্যাগ করেছেন। এমনটাই জানিয়েছে হেলথ অফিসার্স অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত