আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গুয়ারডাডুর হত্যাকাণ্ডঃ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ফ্লাশব্যাক,স্মোক গ্রেনেড নিক্ষেপ

গুয়ারডাডুর হত্যাকাণ্ডঃ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ফ্লাশব্যাক,স্মোক গ্রেনেড নিক্ষেপ

এলএ বাংলা টাইমস


আন্দ্রে গুয়ারডাডু হত্যা ঘটনার বিচার দাবিতে চলমান বিক্ষোভে পুলিশ ফ্লাশব্যক, পেপার বল ও স্মোক গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। কারফিউ ঘোষণা করার পরপরই সান্তা এনা পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। 

সন্ধ্যা ছয়টার কিছু আগে কারফিউ ঘোষণা করা হয়। যা চলবে সোমবার রাত দশ টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত। আন্দ্রে গুয়ারডাডু হত্যা ঘটনাকে কেন্দ্র করে ‘সিভিল আনরেস্ট’ ছড়িয়ে পড়তে পারে এমন আশংকা করে এই কারফিউ জারি করা হয়।এর ফলে সকল ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

কারফিউ জারি করায় আন্দোলনকারীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেলেস্টে নামের একজন বিক্ষোভকারী বলেন, এটা আমাদের দমিয়ে রাখার একটা পায়তারা মাত্র। যা তারা সারা দেশে করে চলেছে। তারা কারফিউ জারি করেছে যাতে আমরা বাইরে বের হয়ে প্রতিবাদ এবং সাংবিধানিক অধিকার চর্চা না করতে পারি। এটা আমার মত প্রকাশের স্বাধীনতার হুমকি স্বরূপ।আর এই জন্য তারা এগুলো করে যাচ্ছে, এই ধরনের একের পর এক ঘটে চলেছে এবং এই জন্যই আমরা এখানে এসে দাঁড়িয়েছি।  


দুই শতাধিক বিক্কোভকারী ব্রিসটল স্ট্রিট ও ম্যাকফেডেন এভ্যুনিতে জড়ো হয়ে শান্তিপূর্ণ ভাবে সান্তা এনা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলো। তারা গুয়ারডাডু এবং তাঁর মতো আরও যারা পুলিশি হত্যার শিকার হয়েছেন, এর সাথে জড়িতদের বিচার দাবি করে অভিযোগ দাখিল করতে যান এবং এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।  
তবে ফ্ল্যাসব্যাক,পিপার বল ও স্মোক গ্রেনেড ছুঁড়ার ব্যাপারে পুলিশ বলছে, বিক্ষোভকারীরা তাদের দিকে আগে একটি এম-৮০ ছুঁড়ে মারে। যার ফলে তাদের একজন কর্মকর্তা আহত হন এবং তাকে ওই খানে চিকিৎসা দেওয়া হয়। সিপিএল এনথোনি বেরটেংগা বলেন, আহত পুলিশ কর্মকর্তা এখন সুস্থ আছেন।  

পুলিশ কর্তৃক জর্জ ফ্লয়েড,আন্দ্রে গুয়ারডাডুকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশি নির্যাতন বন্ধে পুলিশ বিভাগ বিলুপ্তির দাবিতে বেশ কিছু শহরে আন্দোলন চলছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কিছু শহরের কারফিউ আদেশ বাতিল করার এক সপ্তাহ পর সান্তা আনায় কারফিউ জারি করা হলো। 


এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত