আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার যে ৪টি কাউন্টিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি

ক্যালিফোর্নিয়ার যে ৪টি কাউন্টিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি

ছবিঃ এলএ বাংলা টাইমস


অর্থনীতি সচলের পর ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে করোনা সংক্রমণ বেড়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি সংখ্যাও আশঙ্কাজনক। যে চারটি কাউন্টি সম্প্রতি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো হলো, ভেনচারা, অরেঞ্জ, সান বার্নারদিনহো ও রিভারসাইড কাউন্টি।


বিশেষজ্ঞরা ধারণা করছেন, সামাজিক দূরত্ব না মানার ফলেই এমনটা হচ্ছে। ভেনচারা কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের অনুরোধ করছেন যাতে তারা রেস্টুরেন্টগুলোতে পরিবারের মানুষদের সাথেই জড়ো হয়। বাইরের মানুষের সাথে পার্টি থেকে আপাতত দূরে থাকার জন্য।

ডক্টর রবার্ট লেভিন বলেন, এটা যেন আমাদের ডায়েটের সঙ্গেই আমাদের চিট করা। হয়তো আমরা অনেকটা সময় নিজেদের নিয়ন্ত্রণ করলাম কিন্তু দু একবার চিট করলেই যা ক্ষতি হবার তা হয়ে যায়। তাই আমাদের মূল্য দিতে হচ্ছে। মানুষ বেশি বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে। আইসিইউর প্রয়োজন হচ্ছে।

তথ্য থেকে জানা যায়, রিভারসাইড কাউন্টিতে প্রতিদিন গুরুতর করোনা রোগী সংখ্যা ৮৫ জন করে বেড়েছে। এছাড়া সান বার্নারদিনহোতে ৭০, ভেনচারায় ৩৩ ও অরেঞ্জ কাউন্টিতে এই সংখ্যা ৩২। ভেনচারা কাউন্টিতে চার সপ্তাহ আগে যেখানে হাসপাতালে ভর্তি হতো ৫২ জন, বর্তমানে এই সংখ্যা ৮৫।

ক্যালিফোর্নিয়া করোনাভাইরাসের ফার্স্ট ওয়েব থেকে এখনো বেরিয়ে যায়নি বলে জানিয়েছেন গভর্নর গেভিন নিউসাম। তিনি বলেন, রোগী ও হাসপাতালে ভর্তি বেড়ে যাওয়া উদ্বেগের বিষয়। ভাইরাস স্বেচ্ছাচারী হয়ে পড়েছে। সব বয়সের সবাই  আক্রান্ত হচ্ছেন। আমাদের আরো সাবধানী হতে হবে।

১৪ দিনে ক্যালিফোর্নিয়ায় করোনায় হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়েছে ২৯ শতাংশ। এছাড়া আইসিইউ সেবা বেড়েছে ১৮ শতাংশ। করোনা সংক্রমণ বেড়েছে ৫.১ শতাংশ। দু সপ্তাহ আগে এই বৃদ্ধি হার ছিল ৪.৬ শতাংশ।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত