আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পেন্টাগন থেকে টাকা নিয়ে দেয়াল নির্মাণ অবৈধ: মার্কিন আদালত

পেন্টাগন থেকে টাকা নিয়ে দেয়াল নির্মাণ অবৈধ: মার্কিন আদালত

ছবিঃ এলএ বাংলা টাইমস


ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের অন্যতম এজেন্ডা ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। এজন্য পেন্টাগন থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার দেয়ালের জন্য অনুমোদন করেছিলেন ট্রাম্প। এবার  মার্কিন ফেডারেল আদালত জানিয়েছে, এ ধরনের সাংবিধানিক অধিকার নেই হোয়াইট হাউসের।


সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের  সিদ্ধান্ত অবৈধ বলে বিবেচিত হলো।  দেশটির ফেডারেল আপিল আদালত শুক্রবার এ সিদ্ধান্ত জানিয়েছে। পরিকল্পনার শুরু থেকে বিভিন্ন পর্যায়ে বাধার মুখে পড়ায় এখনও এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি প্রেসিডেন্ট। তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, যাতে তহবিল গঠন করা যায়।

৯ম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস জানান, কংগ্রেসের সিদ্ধান্ত সঠিক ছিলো। ট্রাম্পের এই ব্যয়কে ন্যায়সঙ্গত ভাবার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোসহ যে ২০টি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে তাদের আইনি অধিকার রয়েছে বলে জানিয়েছেন আদালত।

দেয়াল নির্মাণ জনস্বার্থ সংশ্লিষ্ট এমন কোনো যথেষ্ট প্রমাণ নির্বাহী বিভাগ হাজির করতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারক সিডনি থমাস। 

এদিকে ডেমোক্র্যাটরা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আইনের শাসনের বড় জয় হয়েছে।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত