আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ওয়ালমার্ট সেন্টারে আততায়ীর গুলিতে নিহত ২, আহত ৪

ওয়ালমার্ট সেন্টারে আততায়ীর গুলিতে নিহত ২, আহত ৪

এলএ বাংলা টাইমস



ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে এক বন্দুকধারী আততায়ীর গুলিতে দুজন নিহত ও কমপক্ষে চার জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটায় তাহামা কাউন্টির রেড ব্লাফ সিটিতে এই ঘটনা ঘটে। আহত ও নিহতদের রেড ব্লাফের সেন্ট এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনার পর পর এক সংবাদ সম্মেলন করে তাহামা কাউন্টি শেরিফ এসিস্টেন্ট ফিল জনস্টন এই কথা বলেন। ঘটনাস্থলেই ওই বন্দুকধারী আততায়ী রেড ব্লাফ পুলিশ স্টেশনের অফিসারদের গুলিতে নিহত হয়।  

ওয়ালমার্ট ডিস্ট্রিবিশন সেন্টারের নিহত কর্মী হলেন মারটিন হারো লোজানো। বয়স ৪৫ বছর। ক্যালিফোর্নিয়ার ওরল্যান্ডের বাসিন্দা। 

আততায়ীর সম্পূর্ণ পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার বয়স ৩১ বছর। একটি সেমি অটোমেটিক রাইফেল দিয়ে এই গুলিগুলো করে।

এই ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ডিস্ট্রিবিউশন সেন্টারের সঙ্গে আততায়ীর পূর্ব সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন শেরিফ ফিল জনস্টন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন তারা গুলির শব্দ শুনতে পায়। ডিস্ট্রিবিউশন সেন্টারের কর্মী  স্কট থেমাকেন্টি বলেন, ‘গুলি চলতেই থাকে। ঠিক বলতো পারবো না কত গুলি ছুঁড়েছে। শুধু বলতে পারবো অনেক।’ তিনি বলে, এই সময় কেউ কেউ ফ্লোরে শুয়ে পড়ে কিংবা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। কেউ কেউ রুম বন্ধ করে রাখে।  

ওয়ালমার্ট স্পোকসম্যান স্কট পোপ বলেন, পরিস্থিতি সম্পর্কে তারা পূর্ণ সচেতন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে তারা কাজ করছেন। এর বেশি কোনো তথ্য প্রদানে তিনি অপরাগতা প্রকাশ করেন। 

এলএ বাংলা টাইমস/এস/আর
 


শেয়ার করুন

পাঠকের মতামত