আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

আগুনে পুড়লো প্রায় আড়াইশো বছরের প্রাচীন গির্জা

আগুনে পুড়লো প্রায় আড়াইশো বছরের প্রাচীন গির্জা

এলএ বাংলা টাইমস



প্রায় আড়াইশো বছরের প্রাচীন সান গ্যাব্রিয়েল মিশন গির্জার বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুনে গির্জার ছাদসহ ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ৪২৮ এস মিশন ড্রাইভের ২৪৯ বছর বয়সী গির্জার অগ্নিকাণ্ডের কারণটি কর্তৃপক্ষ এখন পর্যন্ত  উন্মোচন করতে পারেনি।

ক্যাপ্টেন আন্তোনিও নেগ্রেট বলেছেন, ‘সান গ্যাব্রিয়েল ফায়ার ডিপার্টমেন্ট ভোর সাড়ে ৪ টার দিকে আগুনের বিষয়ে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ৫০ জন ফায়ারফাইটার আগুন নেভাতে কাজ করে।’ তিনি বলেন, গির্জার ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অভ্যন্তরের বেশিরভাগ বেদী ধ্বংস হয়ে যায়।’

সান গ্যাব্রিয়েল মিশনের মুখপাত্র টেরি হুয়ার্তা বলেছেন, ‘শ্রমিকরা কিছু দিন আগে দেয়াল সংস্কার করেছিলো এবং পরের বছর গির্জার আড়াইশো বছর পূর্তি উপলক্ষে ১০৭ বছর বয়সী পিউগুলি পুনরায় নতুন করে তৈরি করা হয়েছিল।’ তিনি আরও জানান, ১৯৯৪ সালের নর্থরিজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত  ছাদটি মেরামত করা হয়েছিল।

এলএ বাংলা টাইমস/এ/আই 

শেয়ার করুন

পাঠকের মতামত